Monday, May 11, 2020

ঈদের কেনাকাটায় ব্যস্ত করোনা রোগী! দোকান লকডাউন

প্রতিকি ছবি


ডেস্ক নিউজ : লালমনিরহাটের আদিতমারী উপজেলার হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ এক যুবক ঈদের কেনাকাটা করতে আসায় একটি কাপড়ের দোকান লকডাউন করেছে স্থানীয় প্রশাসন। তবে করোনা আক্রান্ত ওই যুবককে পাওয়া যায়নি।

শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল হাসান লকডাউন ঘোষণা করেন। এর আগে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারের একটি কাপড়ের দোকানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গাজীপুর থেকে ফেরত আসা করোনা পজিটিভ এক যুবকের সংস্পর্শে আসা আদিতমারী উপজেলার এক পরিবারের পাঁচ সদস্য করোনায় আক্রান্ত হন। ওই পরিবারে হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ এক যুবক ঈদের কেনাকাটা করতে পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে আসেন। ওই পরিবারের এক প্রতিবেশী হোম আইসোলেশনে থাকা করোনা পজিটিভ ওই যুবককে দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন। পরে দ্রুত পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার ওই দোকানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই রোগী পালিয়ে যান।

এ সময় তুষভান্ডারের ওই কাপড়ের দোকানটি লকডাউন করে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসান। পরে ওই দোকানের কাপড় ব্যবসায়ীসহ কর্মচারীদের নমুনা সংগ্রহ করার জন্য স্বাস্থ্য কর্মকর্তাকে জানান।

উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান জানান, কাপড় ব্যবসায়ীসহ তার দোকানের কর্মচারীদের নমুনা পরীক্ষার পর বোঝা যাবে তারাও আক্রান্ত হয়েছে কি না। নমুনা রিপোর্ট না আসা পর্যন্ত দোকান বন্ধ থাকবে। সূত্র - সিপ্লাস বিডি


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: