মোঃ আবু নছর : ইউপি নির্বাচনর সময় ঘনিয়ে আসার সাথে সাথে চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী দৌড় ঝাপ শুরু করেছেন। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় প্রার্থীদের দল থেকে মনোনয়ন নেয়ার জন্য সম্ভাব্য প্রার্থীরা নিজ যোগ্যতা যাচাইয়ের জন্য তৎপরতা শুরু করেছেন।
এলাকাবাসির মতে, দলমত নির্বিশেষে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের সাধারণ মানুষ ইউপি চেয়ারম্যান হিসেবে দেখতে চায় নাছির উদ্দিন খাঁন শামিমকে। খোঁজ নিয়ে জানা গেছে, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গতবারের নির্বাচিত সফল চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন শামিম। সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে। দিয়েছেন সফল নেতৃত্ব। দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। তৃণমুল নেতাকর্মিদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি।
আগামী মার্চ মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে। নির্বাচনের ঘোষণা আসার পূর্বেই বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে কে কে প্রার্থী হতে চান তা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ইতোমধ্যেই অনেকেই দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়টি জানান দিচ্ছেন।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে আ’লীগ থেকে নাম শোনা যাচ্ছে, ১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ১নং বিষ্ণুপুর ইউনিয়নের নির্বাচিত সফল চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন শামিম। ১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য হুমায়ুন কবির চুন্নু এবং ১নং বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য শাহ মিজানুর রহমান বিটু।
নাছির উদ্দিন খাঁন শামিম জানান, আমার রাজনীতি মুলত জনগণকে নিয়ে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। আশা করি দল আমাকে মনোনয়ন দিবেন। আমি বর্তমান সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে সাথে নিয়ে নিরলস ভাবে কাজ করতে চাই।



0 coment rios: