Tuesday, November 3, 2020

১নং বিষ্ণুপুর ইউপি নির্বাচনে মেম্বার প্রার্থী সাইফুল ইসলাম

বিশেষ প্রতিনিধি ঃ চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন কর‍তে চান মোঃ সাইফুল ইসলাম প্রধানীয়া। সে ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড থেকে নির্বাচন করবে বলে জানা যায়। 

তরুন সমাজ সেবক সাইফুল ইসলামকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায় সাধারণ জনগনও। জনসাধারণ মনে করেন এ তরুন জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে তাদের দাবি পূরণ করতে সক্ষম হবে। তিনি এলাকার মানুষের সমস্যাগুলো সমাধানে সবসময় চেষ্টা করে থাকেন। তাই সাধারণ মানুষ ইউপি সদস্য হিসেবে সাইফুল ইসলামকে চান বলে তারা জানায়। 

খোজ নিয়ে জানা গেছে মোঃ সাইফুল ইসলাম ১ং বিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি অংশগ্রহণ করছেন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে। এগিয়ে যাচ্ছেন সমাজের অসহায় মানুষকে সহযোগীতার জন্য। তিনি মনে করেন সাধারণ মানুষের কল্যানে কাজ করার জন্য এর চেয়ে ভালো সুযোগে হতে পারেনা। 

এ বিষয়ে তার কাছে জানতে চাইলে তিনি বলেন মেম্বারদের কাজ হচ্ছে স্থানীয় প্রতিবন্ধকতার অবসান করে মানুষের জন্য কাজ করা। কিন্তু অনেকে তা পারছেন না। তার কারণ হচ্ছে তারা জানেন না সাধারণ মানুষের জন্য ঠিক কিভাবে কাজ করা যায়। কিভাবে উপর মহল থেকে নিজের এলাকার জন্য কাজ নেয়া যায়। আমি রাজনীতি করি, আশা করি নতুন ভাবে নেতৃত্বে আসলে পরিবর্তন আসবে সবখানে। সঠিক নেতৃত্বের মাধ্যমে সকল কিছুই করা সম্ভব, এটা আমি বিশ্বাস করি। 

মোঃ সাইফুল ইসলাম সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদী গ্রামের আলহাজ্ব আবুল প্রধানীয়ার ছেলে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: