প্রতিনিধি : আইনের তোয়াক্কা না করে চাঁদপুর সদর উপজেলায় দামোদরদী মিয়ার বাজারের উত্তর পাশে রাতের আঁধারে নির্বিচারে ফসলি জমি থেকে মাটি কাটে নিয়ে যাচ্ছে প্রভাবশালীরা।
রাতের আধাঁরে মাটি কেটে ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে ইটভাটায়। এতে শত শত বিঘার ফসলি জমি নষ্ট হচ্ছে। উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়ছে আবাদি জমি। কমতে শুরু করেছে ফসলের উৎপাদন।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালী কিছু লোকের সহযোগীতায় ইটভাটার মালিকরা রাতের আধাঁরে লোকজন দিয়ে এসব ফসলি জমির মাটি কেটে নিচ্ছে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, সদর উপজেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে চলছে ফসলি জমি থেকে মাটি কাটার উৎসব। রাতের আধারে লোকজন দিয়ে জমির ওপরের অংশের ৬/৭ ফুট গভীর করে কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। ফলে পার্শ্ববর্তী জমি মালিকরাও ক্ষোভ প্রকাশ করেন। জমি থেকে মাটি ধসে পড়ারও আশঙ্কা করছেন তারা।
এলাকাবাসী বলেন, স্থানীয় প্রভাবশালী ভূমিদস্যুদের যোগসাজশে ইট ভাটার মালিকরা তাদের এহেন অপকর্ম চালিয়ে যাচ্ছে।
এই অবস্থায় এলাকাবাসী প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে। এখনি যদি এই ভূমিদস্যুদের প্রতিরোধ করা না যায় তাহলে অদূর ভবিষ্যতে ফসলি জমি বিলীন হয়ে যাবে।



0 coment rios: