Tuesday, April 7, 2020

বিষ্ণুপুরের দামোদরদী গ্রাম লকডাউন ঘোষনা


সংবাদ দাতা : কোভিড-১৯ (করোনা) ভাইরাস এর মহামারি রুপ থেকে বাঁচতে সচেতনতার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সচেতন এলাকাবাসীর স্বইচ্ছায় অনির্দিষ্টকালের জন্য ১ নং বিষ্ণুপুর ইউনিয়নের আওয়াতাধীন ৩ নং ওয়ার্ড (দামোদরদী) লকডাউন ঘোষণা করা হয়েছে।

আজ থেকে উক্ত এলাকায় সবধরনের যানচলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সবধরনের গনজমায়েত নিষিদ্ধ করা হয়েছে। চা দোকানের আড্ডা, বিনা কারনে রাস্তায় বের হওয়া নিষিদ্ধ করা হয়েছে।

স্থানীয় যুব সমাজ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন, কেউযেনো এই সিদ্ধান্ত অমান্য না করেন।

অমান্যকারীদের সরাসরি জেলা  প্রশাসকের কাছে হস্তান্তর করা হবে

সচেতন হউন, ঘরে থাকুন-সুস্থ থাকুন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: