Monday, April 6, 2020

করোনা মোকাবেলায় বিষ্ণুপুর চেয়ারম্যানের ত্রান বিতরন


মোঃ জাবেদ হোসেনঃ চাঁদপুর সদর উপজেলার ১ নং বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামিমের উদ্যোগে করোনা ভাইরাস থেকে নিজ ইউনিয়নবাসীকে মুক্ত রাখতে বিভিন্ন ভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি বিষ্ণুপুর ইউনিয়নের জনসাধারণকে মরণব্যাধী করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করতে প্রতিদিন নিজ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দুরুত্ব বজায় রেখে কাজ করে চলেছেন।
১নং বিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার হাট- বাজার ও দোকানে নিরাপদ দূরত্ব বজায় রেখে ক্রেতারা পণ্য সামগ্রী ক্রয় করার জন্য সামাজিক দূরত্বের গোলাকার বেষ্টনী এঁকে দিয়েছেন।এছাড়াও তিনি নিজ উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের স্বল্পবৃত্ত ও নিন্মবৃত্তের মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেছেন।করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারনকে সুস্থ্য থাকার জন্য ইউনিয়ন বাসীরকে মাক্স, সাবান,উন্নত মানের হ্যান্ড স্যানিটাইজার,ও জীবানু নাশক স্পেসহ বিভিন্ন সামগ্রী প্রদান করে যাচ্ছেন।
উল্লেখ্য করোনা ভাইরাসের সংক্রমণ ও আতঙ্কের ব্যাপারে ১নং বিষ্ণুপুর ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি লকডাউন মানা এবং হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সার্বিক ভাবে সার্বক্ষণিক খোজ খবর নিচ্ছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু।তাই অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন খান শামিম ইউনিয়ন বাসীর পক্ষ থেকে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি ও ডাঃ জে আর ওয়াদুদ টিপুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: