কচুয়া উপজেলায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে এক পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার ৮ নম্বর কাদলা ইউপির কাপিলা পাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান।
এর আগে বৃহস্পতিবার জ্বর, সর্দি ও কাশির নিয়ে চট্রগ্রাম থেকে বাড়িতে আসেন ওই চিকিৎসক। তিনি চট্রগ্রামে পশুর চিকিৎসক হিসেবে কাজ করতেন।
বিষয়টি জানার পর কচুয়া থানার ওসি মো. ওয়ালী উল্লাহ্ (অলি) ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, ওই ব্যক্তি সম্পর্কে আমরা শুনেছি তবে তার করোনা ছিল কিনা তা নমুনা পরীক্ষা করলে জানা যাবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সালাউদ্দিন মাহমুদ বলেন, হাসপাতালের একটি টিম মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করেছে। নমুনা সংগ্রহের পর স্বাস্থ্যবিধি মেনে গোসল ও জানাজা শেষে দাফন করা হবে।
সূত্র - ডেইলি বাংলাদেশ



0 coment rios: