আজিজ খাঁন বাদলকে সভাপতি হিসেবে দেখতে চায় তৃনমূল
মোঃ আবু নছর : আসন্ন ত্রিবার্ষিক সম্মেলনে দুর্দিনের পরিক্ষিত ও ত্যাগী নেতা, দক্ষ সংগঠক আব্দুল আজিজ খাঁন বাদলকে চাঁদপুর সদর উপজেলা আওয়ামীলীগ এর সভাপতির হিসেবে দেখতে চায় তৃণমূল।
তৃনমূলের নেতৃবৃন্দ সাথে আলাপকালে তারা বলেন, আব্দুল আজিজ খাঁন বাদল একজন ত্যাগী ও কর্মী বান্ধব নেতা। তিনি রাজপথের একজন পরিক্ষিত যোদ্ধা । পুরো উপযেলা জুুুরে তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিপদে আপদে তাকে আমরা পাশে পাই। আসন্ন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি পদে আব্দুল আজিজ খাঁন বাদলকে আমরা দেখতে চাই।
জানা যায়, চাঁদপুরের রাজনীতিতে আব্দুল আজিজ খাঁন বাদল একজন দক্ষ সংগঠক, কর্মী বান্ধব, ত্যাগী, দুর্দিনের পরীক্ষিত এক নেতার নাম। ছাত্রজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শ লালন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে যাচ্ছেন।



0 coment rios: