Tuesday, March 28, 2023

হাজীগঞ্জে ঝড়ে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু
হাজীগঞ্জে ঝড়ে নৌকা ডুবে বৃদ্ধের মৃত্যু





চাঁদপুরের হাজীগঞ্জে কচুরিপানা কাটতে গিয়ে ঝড়ের কবলে পড়ে নৌকা উল্টে পানিতে ডুবে শফিউল্লাহ বেপারী (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে পৌরসভার টোরাগড় বড়কুল ডাকাতিয়া গুদাঁড়াঘাটে এ দুর্ঘটনা ঘটে। মৃত শফিউল্লাহ বেপারী টোরাগড় ভূঁইয়া বাড়ীর বাসিন্দা। সে ৫ সন্তানের জনক।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবায়ের সৈয়দ জানান, শফিউল্লাহ্ বেপারী গরুর জন্য নৌকা যোগে কচুরিপানা কাটতে ডাকাতিয়া নদীতে যায়। ওইসময় ধমকা ঝড়ো হাওয়ায় নৌকা উল্টে গিয়ে বৃদ্ধ পানিতে ডুবে যায়।

স্থানীয়রা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র - প্রিয় চাঁদপুর



শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: