Thursday, November 5, 2020

যার ফেলানো ময়লা তাকে দিয়েই পরিষ্কার করালেন মেয়র


নিজের ঘর থেকে ময়লা রাস্তায় ফেলে সে ময়লা আবার নিজেই পরিষ্কার করেছেন। একেই বলে নিজের দণ্ড নিজেই কার্যকর করা। চাঁদপুর শহরের পালবাজার গেটের সামনে ফলের দোকানের পাশে এক দোকানদার তার নিজের দোকানের ময়লা পরিষ্কার করে সব ময়লা তার দোকানের সামনেই রাস্তায় ফেললেন।

এটি পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের নজরে পড়ে। তিনি তখন পালবাজার পরিদর্শন করে ফুটপাত দিয়ে হেঁটে আসতেছিলেন। মেয়র তখন দোকানদারকে বুঝিয়ে বললেন এ কাজটি তো আপনার করা ঠিক হয়নি। আপনার দোকানের সামনের জায়গা আপনি নিজেই অপরিষ্কার করে ফেললেন। পরে দোকানদার লজ্জায় পড়ে মেয়র দাঁড়ানো থাকা অবস্থায় নিজেই নিজের দোকানের সামনের ময়লা পরিষ্কার করে ফেলেন।

এমন দৃশ্য তখন আশপাশের দোকানদার এবং পথচারী অনেকেই দেখেন। তখন সকলেই মেয়রের এমন দৃঢ়তা এবং জনকল্যাণমূলক কাজের প্রশংসা করেন।


সূত্র-চাঁদপুর টাইমস 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: