ডেস্ক নিউজ : ” মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য ” এই অমোঘ বানীই মানবতার মূলমন্ত্র।
করোনাভাইরাস প্রতিরোধেরসকল শ্রেণি পেশার মানুষ গৃহবন্ধি। সোমবার নিজ এলাকায় সেই মানবতার স্বাক্ষর রাখলেন স্পেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এইচ এম হারুন-অর-রশিদ আকাশ। তিনি মরহুম মো. সিরাজুল ইসলাম ও মরহুম বেগম লজ্জিতুন নেছার দ্বিতীয় পুত্র। তিনি তাঁর নিজ এলাকা ১নং বিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে মনোহর খাদী গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে ২৩০টি পরিবারের মাঝে ০৫ দিনের খাদ্য সহায়তা চাল, ডাল ও আলু বিতরণ করেন।
উক্ত কাজে সার্বিকভাবে সহযোগিতা করেন তাঁর ছোট ভাই গণি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক(গণিত) ও বিডি রিপোর্ট ২৪ ডট কম এর যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম, চাঁদপুর হার্ডওয়ার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কাশেম অনিক, কামাল হোসেন ও বড় ভাই শফিকুল ইসলাম।
১নং ওয়ার্ডের মেম্বার মো. খোরশেদ বরকন্তাজ, ১-৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নাহিদা সুলতানা রণি, আওয়ামী নেতা মো. জাহাঙ্গীর হোসেন মাস্টার, তাঁর ভগ্নিপতি সমাজসেবক আলহাজ্ব মো. আবুল কালাম প্রধানিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা মো. দেলোয়ার হোসেন মালও মো. দুদু মিজি প্রয়োজনীয় পরামর্শ ও উপস্থিতির দ্বারা উক্ত মহতী কাজে সহযোগিতা করেন। সক্রিয়ভাবে বিভিন্ন কাজে আন্তরিকভাবে সহযোগিতা করেন ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রধানিয়া, , সমাজসেবক মো. মোক্তার হোসেন প্রধানিয়া, যুবলীগ নেতা নূরে আলম তানজিল প্রধানিয়া, মো. কামরুল হাসান প্রধানিয়া, মো. মুনছুর আহমদ মাল ও মো. মেহেদি হাসান ইমন প্রধানিয়া।
এলাকার হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্য সহায়তা দিতে পেরে এইচ এম হারুন-অর-রশিদ সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও স্রষ্টার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সূত্র - ব্রেকিং রিপোর্ট ২৪



0 coment rios: