Friday, April 3, 2020

নেপালে স্থানীয়দের সঙ্গে চীনা নাগরিকদের সংঘর্ষ


করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে লকডাউন চলছে নেপালেও। তার মধ্যেই লকডাউন অগ্রাহ্য করেই সংঘর্ষে জড়ালো নেপালের স্থানীয় বাসিন্দারা আর সেদেশে কর্মসূত্রে থাকা চীনা নাগরিকরা। সংবাদ সংস্থার খবর, একটি চীনা কোম্পানি লামজুংয়ে হাইড্রোপাওয়ার প্ল্যান্ট বানাচ্ছে। সেই কোম্পানির মালিক, কর্মীদের সঙ্গে স্থানীয়দের মারামারি হয়েছে মারসিয়াঙ্গদি এলাকায়। লামজুং জেলায় মারসিয়াঙ্গদি গ্রামীণ পুরসভা ৬ এর থুলোবেসিতে তৈরি হচ্ছে নিয়াদি হাইড্রোপাওয়ার প্রকল্প। চীনাদের নির্মাণ সামগ্রী ট্রাকের আসা-যাওয়ায় আপত্তি করে স্থানীয় গ্রামবাসীরা।
তাঁদের আপত্তি, যে চীন থেকে বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণের সূত্রপাত, সদ্য সেখান থেকেই ফিরেছে ঐ চীনা কর্মীরা। হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নেওয়া ভাইরাস নিয়েই চীনারা ঢুকেছে, এমনই সংশয় স্থানীয়দের। অপ্রয়োজনীয় লোকজনের আনাগোনা বন্ধ করতে গ্রামে ঢোকার রাস্তা আটকে দেয় বাসিন্দারা। কিন্তু অবরোধ ভেঙে দুটি নির্মাণ-সামগ্রীবাহী ট্রাক গ্রামের ভিতর ঢুকতে গেলে বাধা দেয়, প্রতিবাদ জানায় এলাকার যুবকরা। পাল্টা চীনারা কুকরি হাতে নিয়ে স্থানীয়দের শাসানি দেয়। এই পরিস্থিতিতে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: